শুক্রবার ৫ জুন, ২০২৬

এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দিল মানবিক কুমিল্লা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Manabik Comilla provides hands-on training on the use of AI technology
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সঠিক, কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লায় “এআই ইকোসিস্টেম ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে।

মানবিক কুমিল্লার উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বাস্তব জীবনে বিভিন্ন এআই (Artificial Intelligence) টুলের ব্যবহার, কর্মক্ষেত্রে এআই-এর প্রয়োগ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রযুক্তির নৈতিক ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং উদবাতুল বারী আবু। কর্মশালায় প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন তিনি।

কর্মশালায় অংশগ্রহণকারীরা আধুনিক এআই প্রযুক্তির ব্যবহার, এর সম্ভাবনা, বিভিন্ন ডিজিটাল টুলের কার্যকারিতা এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে এর বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা লাভ করেন। পাশাপাশি প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারের বিষয়েও আলোচনা করা হয়।

আয়োজকদের সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, ভবিষ্যতেও প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে তরুণ সমাজকে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে মানবিক কুমিল্লা কাজ করে যাবে।

আরও পড়ুন