
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চন্দ্র চৌধুরী কে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।
আজ রবিবার (১৪জুন) দুপুরে সিংহগ্ৰাম এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান। ওই মামলার আসামি হলেন নাসিরনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চন্দ্র চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম। তিনি বলেন, তার নামে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আজ দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে।









