সোমবার ২৪ আগস্ট, ২০২৬

চাঁদপুরে দুই বেকারিকে ২৫ হাজার করে জরিমানা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla -Two bakeries fined Tk 25,000 each in Chandpur.
চাঁদপুরে দুই বেকারিকে ২৫ হাজার করে জরিমানা

চাঁদপুরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিভিন্ন বেকারি ও খাদ্যপণ্য বিক্রি, বিতরণ এবং বাণিজ্যিক বিজ্ঞাপনের অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) চাঁদপুর সদর উপজেলায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা ও জেলা প্রশাসন, চাঁদপুরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআই থেকে মান সনদ গ্রহণের আবেদন না করে সুইটমিট, ফার্মেন্টেড মিল্ক, বিস্কুট, ব্রেড ও কেকসহ বিভিন্ন পণ্য বিক্রি, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপনের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে ইলিশ চত্বর এলাকার কাশ্মীরি সুইটস অ্যান্ড লাইভ বেকারিকে বিএসটিআই আইন-২০১৮-এর ৩১ ধারায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অন্যদিকে, মিশন রোড এলাকার আরাবিয়ান সুইটস অ্যান্ড পেশ্ট্রি শপকেও একই আইনের একই ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমাত উল্লাহর নেতৃত্বে পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল।

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন