সোমবার ২৪ আগস্ট, ২০২৬

চাঁদপুরে বাসস্ট্যান্ডের হোটেলের সামনে থেকে ২ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Mother and son arrested with 2,000 Yaba pills in front of a bus stand hotel in Chandpur.
চাঁদপুরে বাসস্ট্যান্ডের হোটেলের সামনে থেকে ২ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুর পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানাধীন কাছিয়ারা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব পানখালী (দক্ষিণ ভিলা, জালালের বাড়ি) এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) এবং তার মা ছেমন খাতুন (৬০)।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসা ও মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন