বুধবার ২৫ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে মরিয়া হুইল চেয়ারে বসে সভা-সমাবেশে অংশ নেয়া ব্রাহ্মণবাড়িয়ার লিখন

আতিকুল ইসলাম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

RisingCumilla - Likhan from Brahmanbaria, who attends meetings and rallies in a wheelchair, is desperate for an audience with the Prime Minister.
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে মরিয়া হুইল চেয়ারে বসে সভা-সমাবেশে অংশ নেয়া ব্রাহ্মণবাড়িয়ার লিখন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শারিরীক প্রতিবন্ধীকতাকে দূরে ঠেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন কর্মসূচি ও সভা-সমাবেশে অংশ নেয়া ১৬ বছর বয়সী লাবিদ আল লিখনের স্বপ্ন এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।
‎
‎লাবিদ আল লিখন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের আব্দুল ওয়াহাব মিয়া-র ছেলে।
‎
‎নিজের দেয়া ফেসবুক পোস্টে প্রিয় নেতার উদ্দেশ্যে লিখন লিখেন, আপনার সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ করার স্বপ্ন আমার অনেক দিনের। জানি না, কবে সেই কাঙ্ক্ষিত দিনটি আসবে, কবে আপনার সামনে দাঁড়িয়ে মনের কথাগুলো বলতে পারব। আপনার সঙ্গে একবার সামনাসামনি সাক্ষাৎ করা আমার জীবনের অনেক বড় একটি ইচ্ছা।
‎
‎লিখন আরও লিখেছেন, তার এই ছোট্ট স্বপ্নটি পূরণ করার সুযোগ করে দেয়া হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এটি একটি সাধারণ বিষয়, কিন্তু লিখনের কাছে সেটি সারাজীবনের একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
‎
‎একই পোস্টে লিখন দেশবাসীর উদ্দেশ্যে লিখেছেন, ‎আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার এই পোস্টটি বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ার হয়তো আমার এই স্বপ্নের কথাটি প্রিয় নেতার কাছে পৌঁছে দিতে পারে। আমি শুধু একবার আমার প্রিয় নেতার সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ করতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন