বুধবার ২৫ নভেম্বর, ২০২৬

ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - The Prime Minister personally test-rode a bicycle intended for female students.
ছাত্রীদের জন্য আনা সাইকেল নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সাঁজোয়া যান চালানোর পর এবার বাংলাদেশ সচিবালয়ে ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে পৌঁছে ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য প্রস্তুত রাখা বাইসাইকেলগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় নিজেই একটি বাইসাইকেল চালিয়ে সেটির কার্যকারিতা পরীক্ষা করেন প্রধানমন্ত্রী।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে একটি সাঁজোয়া যান চালিয়ে প্রায় আট কিলোমিটার পথ অতিক্রম করেন তারেক রহমান। পরপর দুই দিনের এসব ঘটনায় প্রধানমন্ত্রীর যানবাহন চালানোর দৃশ্য আলোচনায় এসেছে।

বুধবার সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে এসে ছাত্রীদের জন্য আনা বাইসাইকেলগুলো ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের ২০ হাজার বালিকা বিদ্যালয়ের তিন লাখ ছাত্রীর মধ্যে এসব বাইসাইকেল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা এ সুবিধা পাবে।

মূলত মেয়েদের শিক্ষায় উৎসাহিত করা, বিদ্যালয়ে উপস্থিতি ও অংশগ্রহণ বাড়ানো এবং শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে বাইসাইকেল বিতরণের পরিধি আরও বাড়ানো হবে।

ছাত্রীদের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং পড়াশোনায় ভালো ফল অর্জনে উৎসাহ দিতে সরকারের এ উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন