শনিবার ২৮ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৩.১ ডিগ্রিতে

রাইজিং কুমিল্লা ডেস্ক

ছবি: সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। বিশেষ করে রাত ও ভোরের দিকে তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ছে শীতের অনুভূতি। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এতে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ। আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভোর থেকেই পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় কুয়াশার চাদর দেখা যায়। এতে সকালবেলায় শীতের অনুভূতিও বেড়েছে।

তবে দিনের চিত্র কিছুটা ভিন্ন। শুক্রবার (২৭ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় প্রখর রোদের কারণে গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমতে থাকে।

আরও পড়ুন