
কুমিল্লার লাকসামে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম হিরু ও পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির পারভেজ গুম এর ১৩ বছর উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ মাগরিব লাকসাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা মো. আবুল কালাম।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা সাবেক দুই নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তাঁদের সুস্থতা, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









