
চট্টগ্রাম ও লক্ষ্মীপুরের উপকূলীয় বিভিন্ন এলাকায় মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা থেকে কোস্ট গার্ডের বাঁশখালী, রায়পুর ও কমলনগর কন্টিনজেন্টের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের আওতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাংলা বাজার, শেখেরখীল বাজার ঘাট, কাঠখালী বাজার ঘাট ও এস এ আলম জেটিসহ সংশ্লিষ্ট এলাকায় কার্যক্রম পরিচালনা করা হয়।
এ ছাড়া লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট বাজার এবং কমলনগর উপজেলার মতিরহাট ঘাট, বাত্তির ঘাট, মাতুব্বর ঘাট ও লুধুয়া ঘাটসহ তৎসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় পরিচালিত এ যৌথ কার্যক্রমে কোস্ট গার্ডের সংশ্লিষ্ট কন্টিনজেন্টগুলোর সঙ্গে মৎস্য অধিদপ্তর অংশ নেয়।










