শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের মধুপুরে কৃষকের সঙ্গে সময় কাটালেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

রাইজিং কুমিল্লা ডেস্ক

টাঙ্গাইলের মধুপুরে কৃষকের সঙ্গে সময় কাটালেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ
ছবি: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এক কৃষকের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে চাষাবাদ ও কৃষি উৎপাদন নিয়ে কথা বলেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় তিনি কৃষকের বিভিন্ন ফসলের বাগান ঘুরে দেখেন এবং চাষাবাদ সম্পর্কে খোঁজখবর নেন।

কৃষিমন্ত্রীর ফেসবুক পোস্ট থেকে জানা যায়, সফরকালে তিনি কৃষকের আঙিনায় পেঁয়াজ ও রসুনের চারা, আদা, আনারস, কফি, কলাসহ বিভিন্ন ধরনের কৃষিজ ফসল ও গাছপালা পরিদর্শন করেন। পাশাপাশি কৃষকের কাছ থেকে এসব ফসলের চাষাবাদ পদ্ধতি ও উৎপাদন সম্পর্কে অভিজ্ঞতা শোনেন।

সফরের একপর্যায়ে কৃষকের সঙ্গে দুপুরের খাবারেও অংশ নেন মন্ত্রী। কৃষকের সঙ্গে সরাসরি কথা বলা এবং তাঁর চাষাবাদের অভিজ্ঞতা জানার মধ্য দিয়ে কৃষি ও কৃষকের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরা হয় তাঁর ফেসবুক পোস্টে।

পোস্টে কৃষির উন্নয়নের সঙ্গে কৃষকের জীবনমান উন্নয়নের সম্পর্কের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষকের অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের বাস্তবতা কৃষি উন্নয়ন উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—এমন বার্তাও উঠে এসেছে পোস্টটিতে।

আরও পড়ুন