শুক্রবার ১৬ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় অটোরিকশার ধাক্কায় কৃষি ব্যাংকের সাবেক এজিএম দীপক কুমার সাহা নিহত

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় অটোরিকশার ধাক্কায় কৃষি ব্যাংকের সাবেক এজিএম দীপক কুমার সাহা নিহত
কুমিল্লায় অটোরিকশার ধাক্কায় কৃষি ব্যাংকের সাবেক এজিএম দীপক কুমার সাহা নিহত/ছবি : সংগৃহীত

কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার নজরুল এভিনিউ সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দীপক কুমার সাহা নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এজিএম ছিলেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নগরীর নজরুল এভিনিউ সড়কের জামান মেডিকেল হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপক কুমার সাহা কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সড়কে চলাচলের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা দীপক কুমার সাহাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।

আরও পড়ুন