শুক্রবার ১৬ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, মশক নিধন ও সচেতনতামূলক কর্মসূচি

রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, মশক নিধন ও সচেতনতামূলক কর্মসূচি
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, মশক নিধন ও সচেতনতামূলক কর্মসূচি/ছবি : সংগৃহীত

কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা, মশক নিধন ও মাইকিং কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় কুমিল্লা জেনারেল হাসপাতাল ও আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য অফিসের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে জনসাধারণকে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত এডিস মশার প্রজননস্থল শনাক্ত করে তা ধ্বংস করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে সচেতন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে ভূমিকা রাখা সম্ভব।

কর্মসূচি থেকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।

আরও পড়ুন