সোমবার ১ জুন, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় নগর কর্তৃপক্ষের নিয়মিত অভিযান অব্যাহত

রাইজিং কুমিল্লা ডেস্ক

ডেঙ্গু মোকাবিলায় নগর কর্তৃপক্ষের নিয়মিত অভিযান অব্যাহত
ডেঙ্গু মোকাবিলায় নগর কর্তৃপক্ষের নিয়মিত অভিযান অব্যাহত/ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আজ রবিবার (৩১ মে) নগরীর ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

১৩ নং ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ চর্থা পুরাতন চেয়ারম্যান গলি, হালুয়া পাড়া রোড, দক্ষিণ চর্থা রিক্সা গ্যারেজ এলাকা এবং শাহনাজ গলি রাস্তার উভয় পাশে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।

একইদিন ১৪ নং ওয়ার্ডের হাউজিং এস্টেট গোল মার্কেট সম্পূর্ণ এলাকা এবং হাউজিং এস্টেট সেকশন-১ জুড়ে মশক নিধন কার্যক্রম চালানো হয়।

এছাড়া ১৫ নং ওয়ার্ডে চটকি পাড়া, চকবাজার রোডের দক্ষিণ পাশ হয়ে ফয়সাল হাসপাতাল মোড় পর্যন্ত এবং কাশারিপট্টি রোডের পূর্ব পাশ হয়ে কাশারিপট্টি চৌমুহনী এলাকায় কার্যক্রম সম্পন্ন করা হয়।

অতিরিক্তভাবে তোয়া হাউজিং, প্রশাসকের বাসভবন, কাশেমুল উলুম মাদ্রাসা ও মাদ্রাসা রোড এবং আদালত রোড এলাকাতেও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।

নগর কর্তৃপক্ষের উদ্যোগে ডেঙ্গুর বিস্তার রোধে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন