বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬

নাসিরনগরে ডুবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Nasirnagar
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডুবায় পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের চটিপাড়া একটি ডুবা থেকে লাশটি উদ্ধার করে নাসিরনগর থানা পুলিশ।

স্থানীয় সূত্র জানা যায়, ডুবায় অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

নাসিরনগর থানা সাব ইন্সপেক্টর জাহান আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি।

আরও পড়ুন