রবিবার ২৮ জুন, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান

রাইজিং কুমিল্লা ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান/ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।

শনিবার (২৭ জুন ২০২৬) নগরীর ২১ ও ২২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কার্যক্রম চালানো হয়।

সিটি কর্পোরেশনের উদ্যোগে ২১ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও চৌমুহনী থেকে লাকসাম রোডের পশ্চিম পাশ, মডার্ন হাসপাতাল হয়ে সড়ক ভবন, নার্সারি রোড, শাকতলা মাদ্রাসা ও আশপাশের এলাকা, নোয়াগাঁও কৃষি ব্যাংক গলি, শাকতলা মোহাম্মদ আলী চেয়ারম্যান বাড়ি ও বড় বাড়ি এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

এ ছাড়া ২২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপীনাথপুর, গোপীনাথপুর জামে মসজিদ রোড, পদুয়ার বাজার বিশ্বরোডের পূর্ব পাশ, মোস্তফাপুর রোড, মোস্তফাপুর মদিনা জামে মসজিদ রোড, উত্তর রামপুর, হীরাপুর-দিশাবন্দ রোডসহ বিভিন্ন এলাকায় মশা নিয়ন্ত্রণে কার্যক্রম চালানো হয়।

একইসঙ্গে জেলা শিল্পকলা একাডেমি, শুভপুর ঈদগাহ রোড, শুভপুর হারুন স্কুল রোড এবং কুমিল্লা সিটি কর্পোরেশন কার্যালয় এলাকায়ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

ডেঙ্গুর বিস্তার রোধে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন