শুক্রবার ১ মে, ২০২৬

শ্রমিক-মালিকের সুসম্পর্ক উৎপাদনশীলতাকে বেগবান করবে: কৃষিমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Amin ur Rashid Yasin
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

মহান মে দিবস উপলক্ষে দেশের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শুক্রবার (১ মে) এক বিশেষ বার্তায় মন্ত্রী বলেন, “মেহনতি মানুষের ঘামের প্রতিটি বিন্দুই সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শ্রমিক-মালিকের সুসম্পর্ক উৎপাদনশীলতাকে বেগবান করবে।”

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ এবং এ দেশের কৃষকরা তাদের নিরলস পরিশ্রম দিয়ে জাতীয় অর্থনীতির ভিত মজবুত করে রেখেছেন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নিয়োজিত শ্রমিকদের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করে তাদের প্রতি শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছাবার্তায় মন্ত্রী স্মরণ করেন Haymarket affair-এর কথা। তিনি বলেন, ১৮৮৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের আন্দোলন ও আত্মত্যাগ বিশ্বব্যাপী শ্রমিক অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করেছে।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বিশ্ব হবে বৈষম্যহীন। শ্রমিক-মালিক সুসম্পর্ক উৎপাদনশীলতাকে বেগবান করবে।

আরও পড়ুন