বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬

কুমিল্লার চান্দিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮-৯টি ঘর পুড়ে ছাই

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮-৯টি ঘর পুড়ে ছাই

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই গ্রামের ইউসুফ মোল্লার বাড়ির ৮ থেকে ৯টি ঘর পুড়ে সম্পূর্ণ ছারখার হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে বৈদ্যুতিক গোলযোগ (সংসংযোগ) থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে হঠাৎ করে ইউসুফ মোল্লার বাড়িতে আগুন দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তেই আগুন চারপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগে রয়েছে।

আরও পড়ুন