
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে জাতীয় সংসদ ভবনে তাঁর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা, স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং তাঁদের কল্যাণে করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ইস্যুতে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান এবং তাঁদের অধিকার সুরক্ষার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
মুক্তিযোদ্ধাদের স্বার্থ রক্ষা, তাঁদের কল্যাণ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিষয়গুলো নিয়ে সভায় আলোচনা করা হয়।









