বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মাদক ব্যবসায়ীদের কঠিন হুঁশিয়ারি দিলেন এমপি এম এ হান্নান ‌

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

RisingCumilla - MP M A Hannan issued a stern warning to drug dealers in Nasirnagar, Brahmanbaria.
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মাদক ব্যবসায়ীদের কঠিন হুঁশিয়ারি দিলেন এমপি এম এ হান্নান ‌

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের কুলিকুন্ডা গ্রামের উলামা জনতা ঐক্য পরিষদের ব্যানারে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়

বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর ) বিকালে কুলিকুন্ডা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

“মাদককে না বলুন” সুস্থ সমাজ গড়ুন” এই স্লোগানকে প্রতিপাদ্য সামনে রেখে উলামা জনতা ঐক্য পরিষদের উদ্যাগে এই সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় গ্ৰামবাসীরা বলেন , চোখের সামনে যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে যাহা কোনভাবেই কাম্য নয় । তাই আমরা সংগঠনের পক্ষে সাধারণ মানুষকে সচেতন করার জন্য এই মাদকবিরোধী সমাবেশের আয়োজন করেছি ।আশা করি যে সমস্ত ছেলেরা ইতোমধ্যে মাদকাসক্ত হয়ে পরিবারের অভিশাপ হিসেবে চিহ্নিত হয়েছেন তারা আমাদের এই আবেদনে সারা দিয়ে আজ থেকেই চিরতরে মাদককে পরিত্যাগ করবে এবং সমাজ থেকে মাদক দূর করার অভিযানে শামিল হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য এম এ হান্নান বলেন, মাদক ব্যবসায়ী যত বড় প্রভাবশালী ই হোক না কেন, মাদকের প্রশ্নে ছাড় নয়। সকলকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান এমপি।

আরও পড়ুন