
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে মো. মাহবুব (৪৫) নামের এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত একটি অভিযানে তাকে আটক করা হয়।
পরে আটককৃত ব্যক্তিকে ব্রাহ্মণপাড়া উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুন্নী ইসলামের আদালতে হাজির করা হয়।
আদালত আসামির বিরুদ্ধে আনীত মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১শত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
দণ্ডপ্রাপ্ত মো. মাহবুব ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।










