বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফেনী সীমান্তে ১ কোটি ৫৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla -Indian goods worth Tk 1.53 crore seized at Feni border.
ফেনী সীমান্তে ১ কোটি ৫৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ফেনী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি-পিস ও একটি কাভার ভ্যান জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা।

৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, জব্দ করা মালামাল সীমান্ত এলাকা থেকে জায়লস্করে অবস্থিত ফেনী ব্যাটালিয়ন সদর দপ্তরে নেওয়া হচ্ছে। পরে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এসব মালামাল ফেনী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন