শনিবার ১৪ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

RisingCumilla - Merit scholarship examination held in Nasirnagar under the initiative of the Kindergarten Association
নাসিরনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত/

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এসোসিয়েশনের আওতাধীন ১৪ টি কিন্ডারগার্টেনের প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ রবিন মিয়া, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি- সম্পাদক সহ সংগঠনের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় কমিটির সদস্য রবিন মিয়া পরিদর্শন শেষে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম ইউনুস বলেন, কোমলমতি শিশুরা অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা দিচ্ছে। উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন শিক্ষার মানোন্নয়ন ও সুশিক্ষিত জাতি গঠনে সবসময় কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

বিএনপির নেতা সাজ্জাদ মোর্শেদ সোহান বলেন, এমন একটি আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই, আজকের এ পরীক্ষা শিশুদের আগামীর পথ চলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাকরি।

পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- আতুকোড়া মাস্টার মডেল কিন্ডারগার্টেন, বেবী মেমোরিয়াল কিন্ডারগার্টেন, বুড়িশ্বর আদর্শ কিন্ডারগার্টেন, চাপরতলা আইডিয়াল কিন্ডারগার্টেন, ফান্দাউক মর্নিং সান কিন্ডারগার্টেন, ফ্রিডম জেঠাগ্ৰাম আইডিয়াল একাডেমী, গুনিয়াউক মডেল কিন্ডারগার্টেন, ইরফান চৌধুরী কিন্ডারগার্টেন, জেঠাগ্ৰাম আদর্শ কিন্ডারগার্টেন, কুলিনকুন্ডা ফুলপাখি কিন্ডারগার্টেন, মহিষবেড় আইডিয়াল কিন্ডারগার্টেন, নুরুল কোরআন ইসলামি কিন্ডারগার্টেন এন্ড স্কুল, প্রভাতী ইসলামী কিন্ডারগার্টেন, সৈয়দ মুর্শেদ কামাল কামাল মেমোরিয়াল স্কুল।

আরও পড়ুন