শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬

নাসিরনগরে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Dead
প্রতীকি ছবি/সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের পাশে শশানঘাট এলাকা অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নাসিরনগর থানা পুলিশ।

স্থানীয় সূত্র জানা যায়, সড়কে চলাচলের সময় দুর্গন্ধ অনুভব করলে একজন স্থানীয় ব্যাক্তি শ্মশানের পাশে ঝোপঝাড় এ এ অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পায়, পরে নাসিরনগর থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন