বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬

দেশে ভোটার সংখ্যা এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজারের বেশি

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Election commission
নির্বাচন কমিশন/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, গত কয়েক মাসে নতুন করে যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ভোটার।

বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২৫ সালের ১৯ নভেম্বর পর্যন্ত দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। সর্বশেষ হালনাগাদে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে।

ইসির তথ্য অনুযায়ী, বর্তমান ভোটারদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, এ সময়ে দেশে ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক ৫ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত ভোটার হালনাগাদ কার্যক্রমের ফলে নতুন ভোটারদের অন্তর্ভুক্তি বাড়ছে, যা ভবিষ্যৎ জাতীয় নির্বাচনের ভোটার তালিকাকে আরও সমৃদ্ধ করবে।

আরও পড়ুন