বুধবার ২০ মে, ২০২৬

চুরি-চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনকে আরও কার্যকর হওয়ার আহ্বান ড. খন্দকার মোশাররফের

রাইজিং কুমিল্লা ডেস্ক

চুরি-চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনকে আরও কার্যকর হওয়ার আহ্বান ড. খন্দকার মোশাররফের
চুরি-চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনকে আরও কার্যকর হওয়ার আহ্বান ড. খন্দকার মোশাররফের/ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বুধবার (২০ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে অপরাধ প্রবণতা রোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, মাদক, কিশোর গ্যাং, চুরি, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধ দমনে প্রশাসনকে আরও সক্রিয় ও কঠোর হতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন