শনিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা-সিলেট মহাসড়কে বাড়ি ফেরার পথে প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Cumilla-Sylhet Highway
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা চাচাতো ভাই।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নামিম খাঁ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে এবং নিরব খাঁ একই এলাকার কিসমত খাঁর ছেলে।

নিহতদের স্বজনদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোররাতে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। তারা রামরাইল বাজার এলাকায় পৌঁছালে কুমিল্লা-সিলেট মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই নামিম ও নিরবের মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ জানায়, কোন গাড়িটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন