
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে ১০ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত রেলওয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
রেলওয়ে সূত্র জানায়, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এই বিশেষ ট্রেনগুলো চলাচল করবে, যা ঈদে বাড়ি ফেরা যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমাবে।
যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে
- চাঁদপুর ঈদ স্পেশাল-১: বিকেল ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে
- চাঁদপুর ঈদ স্পেশাল-২: বিকেল ৪টায় চাঁদপুর ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে
ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে
- তিস্তা স্পেশাল-৩: সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা ছেড়ে বিকেল ৪টা ১০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে
- তিস্তা স্পেশাল-৪: বিকেল ৪টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ ছেড়ে রাত ১১টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে
ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে
- শোলাকিয়া ঈদ স্পেশাল-৫: সকাল ৬টায় ভৈরববাজার ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে
- শোলাকিয়া ঈদ স্পেশাল-৬: দুপুর ১২টায় কিশোরগঞ্জ ছেড়ে বেলা ২টায় ভৈরববাজার পৌঁছাবে
ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে
- শোলাকিয়া ঈদ স্পেশাল-৭: ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ ছেড়ে সকাল ৮টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ পৌঁছাবে
- শোলাকিয়া ঈদ স্পেশাল-৮: দুপুর ১২টায় কিশোরগঞ্জ ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে
জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে
- পার্বতীপুর ঈদ স্পেশাল-৯: সকাল ৭টায় জয়দেবপুর ছেড়ে রাত ২টায় পার্বতীপুর পৌঁছাবে
- পার্বতীপুর ঈদ স্পেশাল-১০: সকাল ৮টা ১৫ মিনিটে পার্বতীপুর ছেড়ে বেলা ২টা ২০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে
ট্রেন চলাচলের সময়সূচি
- চাঁদপুর ও তিস্তা স্পেশাল ট্রেন: ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পর দ্বিতীয় দিন থেকে ১ জুন পর্যন্ত চলবে
- পার্বতীপুর স্পেশাল ট্রেন: ঈদের আগে ২৪–২৬ মে এবং ঈদের পরের দিন থেকে টানা ৩ দিন চলবে
- শোলাকিয়া স্পেশাল ট্রেন: শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে
রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, অতিরিক্ত এসব ট্রেন চালুর ফলে ঈদে যাত্রীদের চাপ অনেকটাই কমবে এবং যাত্রা হবে আরও স্বস্তিদায়ক।









