প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ১১:৩৮ পি.এম ||
প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৬, ৮:৩৫ পিএম
ঈদযাত্রা স্বস্তিতে যেসব রুটে চলবে ১০ জোড়া স্পেশাল ট্রেন
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে ১০ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত রেলওয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
রেলওয়ে সূত্র জানায়, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এই বিশেষ ট্রেনগুলো চলাচল করবে, যা ঈদে বাড়ি ফেরা যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমাবে।
যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে
চাঁদপুর ঈদ স্পেশাল-১: বিকেল ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে