শুক্রবার ২৪ জুলাই, ২০২৬

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৮০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

রাইজিং কুমিল্লা ডেস্ক

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৮০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
হবিগঞ্জে বিজিবির অভিযানে ৮০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ/ছবি: সংগৃহীত

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ৮০ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৩০০ কেজি (২১০ বস্তা) ভারতীয় জিরা এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার(২৩ জুলাই) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

প্রাথমিক তথ্যানুযায়ী, কাস্টমস কর্তৃপক্ষের Bill of Entry/Export-সংক্রান্ত নথিতে স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে কাভার্ড ভ্যানে করে অবৈধভাবে ভারতীয় জিরা পরিবহনের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি ৬ হাজার ৩০০ কেজি ভারতীয় জিরা এবং পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করে।

জব্দকৃত জিরার বাজারমূল্য প্রায় ৮০ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

আরও পড়ুন