বুধবার ৫ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রাইভেট, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, আহত ছয়জন

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Six injured in three-way collision involving a private car, a motorcycle, and an auto-rickshaw in Brahmanbaria town.
ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রাইভেট, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, আহত ছয়জন/ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া শহরের মোড়াইল এলাকার ফ্লাইওভারে প্রাইভেটকার, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন: প্রাইভেটকারের যাত্রী মীর জসিম উদ্দিন, তার স্ত্রী সালেহা বেগম ও মা কামরুনেছা, মোটরসাইকেল চালক মাইনুল ইসলাম, রিকশাচালক রাসেল এবং অটোরিকশা চালক সুমন মিয়া।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শহর থেকে কাউতলিমুখী একটি প্রাইভেটকার অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনটি যানবাহনের ছয়জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন