শনিবার ৫ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ১ আহত অর্ধশতাধিক

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ১ আহত অর্ধশতাধিক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ১ আহত অর্ধশতাধিক /ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই প্রভাবশালী গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পর নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িশ্বর গ্ৰামের আব্দুল আউয়াল গ্রুপ এবং ফজু মিয়ার গ্রুপের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে, এতে ঘটনাস্থলেই নিহত হন নাজীমুল্লাহ (২২) নামের এক যুবক।

আহতদের প্রাথমিকভাবে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

নিহত নাজিম উল্লাহ উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আব্দুল আউয়াল এর ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে নাসিরনগর থানা পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন