শনিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেধাবী ৪৩ শিক্ষার্থী পেল সংবর্ধনা

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেধাবী ৪৩ শিক্ষার্থী পেল সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত পৌরসভা এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ‘আমরা মেধা বিকাশে কাজ করি’ সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ২৬ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১৭ জনসহ মোট ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

‘আমরা মেধা বিকাশে কাজ করি’ সংগঠনের আহ্বায়ক এটিএম রেজাউল করিম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবিরের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, রিকন ফার্মাসিটিক্যালস ও রিকন ল্যাবরেটরিজের প্রধান নির্বাহী ড. মিজানুর রহমান এবং নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মেয়র প্রার্থী গোলাম হোসেন খান ভিপি টিটু।

নূর মোহাম্মদ মিঠু ও ফারজানা আফরোজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ইকবাল হোসাইন, খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিন্টু, সুবর্ণা বেগম ও লোকমান হোসেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মরিয়াম আক্তার, খাদিজাতুল কোবরা, সারাহ মেহজাবিন পারিশা ও অদিতি দাস।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে মানুষের মতো মানুষ হওয়ার জন্য উৎসাহ দেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

আরও পড়ুন