রবিবার ১৭ মে, ২০২৬

বরুড়ায় ১৫০০ মিটার গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

রাইজিং কুমিল্লা ডেস্ক

বরুড়ায় ১৫০০ মিটার গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন
বরুড়ায় ১৫০০ মিটার গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন/ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়া উপজেলার তিনটি ইউনিয়নে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ১৫০০ মিটার মাটির রাস্তা টেকসইকরণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৭ মে) উপজেলার গালিমপুর, শিলমুড়ী দক্ষিণ ও ভবানীপুর ইউনিয়নে হেরিং বোন বন্ড নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন এবং বর্ষাকালে চলাচল সহজ করতে এই উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় গ্রামীণ কাঁচা সড়ককে আরও টেকসই ও জনবান্ধব করে গড়ে তোলা হবে।

উদ্বোধনকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন