
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড়ে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফারিয়া লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে চাতলপাড়ের মেঘনার তীরে ভেসে উঠে তার মরদেহ। গত মঙ্গলবার (২০ অক্টোবর ) দুপুর আনুমানিক ১২টার দিকে বাড়ির পাশের মেঘনা নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয় ফারিয়া।
ফারিয়া চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের সাখাওয়াত মিয়ার বড় মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ফারিয়া তার চাচাতো ভাই-বোনদের সঙ্গে বাড়ির পাশের মেঘনা নদীতে গোসল করতে যায়। এ সময় হঠাৎ তাকে নদীর পানিতে তলিয়ে যেতে দেখে সঙ্গে থাকা শিশুরা। তারা বয়সে ছোট হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের জন্য কিছু করতে পারেনি। পরে বাড়িতে গিয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনকে খবর দিলে তারা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন, এরপর ফায়ার সার্ভিসের একটি টিম সারাদিন চেষ্টা করে ও মরদেহ উদ্ধার করতে পারেনি, আজ বৃহস্পতিবার সকালে ফকিরদিয়া নামক স্থানে তার লাশ ভেসে উঠে।
বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম।
তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা, পরিবারের চলছে শোকের মাতম।










