বুধবার ৮ জুলাই, ২০২৬

নাসিরনগর চাতলপাড় ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন সায়মা আখতা

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগর চাতলপাড় ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন সায়মা আখতা
নাসিরনগর চাতলপাড় ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন সায়মা আখতা/ছবি: প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার চাতলপাড় ডিগ্রি কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে সায়মা আক্তার মনোনীত হয়েছেন।

বুধবার (৮জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

তিনি ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান-এর সহধর্মিণী এবং গোকর্ণ সৈয়দ ওয়ালীউল্লাহ স্কুল এন্ড কলেজের শিক্ষক।

পূর্ববর্তী সভাপতি মো. আব্দুল বাছির পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হিসেবে সায়মা আক্তারকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠনসংক্রান্ত (সংশোধিত) সংবিধি ২০১৯-এর ৭ নম্বর ধারার ক্ষমতাবলে শূন্য পদে তাকে নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

নবনিযুক্ত সভাপতির কার্যকাল আগামী ৩০ জুলাই ২০২৭ পর্যন্ত বহাল থাকবে।

আরও পড়ুন