মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন।

সোমবার (১৪) রাত সাড়ে দশটার দিকে নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দিপাড়া এলাকার কাছে বাক লংগন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে মো. দয়াল ভুঁইয়া এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে অসুস্থ রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে‌‌ রাত দশটার দিকে স্পিডবোটটি চাতলপাড় ফিরে যাচ্ছিল। পথিমধ্যে ভলাকুট ইউনিয়নের কান্দিপাড় এলাকার কাছে বাক লংগন নদীতে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দয়াল ভুঁইয়া ও সজীব মিয়া নামের দুজনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম ।

আরও পড়ুন