
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নাসিরনগর উপজেলা বিএনপির ব্যানারে সদরের কলেজ মোড় থেকে থেকে র্যালিটি শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা বিএনপির সহ-সভাপতিএ কে এম খালেদ।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড আলী আজম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান ।
এছাড়াও, উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, শ্রমিকদল, নবীনদল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।










