বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

নবীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন: আহবায়ক মুকুল, সচিব নয়ন

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Convener committee of Muktijoddha Sontan Sangsad formed in Nabinagar; Mukul named Convener, Nayan named Secretary.
নবীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে মো. মফিজুর রহমান মুকুল ও সদস্য সচিব হিসেবে আবুল কালাম আজাদ নয়নের নাম উল্লেখ করা হয়েছে। 
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য ও ঢাকাস্থ মিরপুর থানা কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক রবিউল আলম ভূইয়া সবুজ -এর সার্বিক সহযোগিতায় ও জেলা কমিটির সমন্বয়ে এই কমিটি গঠিত হয়।
এতে অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক মো. শামীম আহমেদ ভুইঁয়া, মাজহারুল ইসলাম বাদল, মো. নাজমুল হাসান জেমস, মো. কামরুল ইসলাম মেম্বার, মো. আসাদুজ্জামান, রুমা আক্তার, সদস্য মো. মাহমুদুর রহমান,  মো. মহিউদ্দিন মঞ্জু, মো. জাহিদুল ইসলাম, মো. আতাউর রহমান কাজল, মো. রাফায়েল আলম চিশতী, সাইফুল আলম, কামরুন্নাহার বেগম, মো. শাহাবুদ্দিন, আবুল হারেস, কামরুল ইসলাম, মো. মুর্শিদ মিয়া, আলম মাহমুদ ও মো. এমরান।
রবিউল আলম সবুজ জানান, এটি একটি অরাজনৈতিক সংগঠন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অস্তিত্ব রক্ষায় সকল বীর মুক্তিযোদ্ধা সন্তানদের  সুসংগঠিত করা-ই আমাদের লক্ষ্য।
আরও পড়ুন