শনিবার ২ মে, ২০২৬

“নতুন কুঁড়ি স্পোর্টস” থেকে তৈরি হবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়: কুমিল্লায় কৃষিমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

“নতুন কুঁড়ি স্পোর্টস” থেকে তৈরি হবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়: কুমিল্লায় কৃষিমন্ত্রী
“নতুন কুঁড়ি স্পোর্টস” থেকে তৈরি হবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়: কুমিল্লায় কৃষিমন্ত্রী /ছবি: সংগৃহীত

কুমিল্লায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দিয়েছেন কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন।

শনিবার (০২ মে) বিকেলে কুমিল্লার শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম-এর জিমনেসিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি দেশের সার্বিক উন্নয়নে খাদ্য, বস্ত্র, বাসস্থান ও শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি তাদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের সুযোগ সৃষ্টি করে।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। “নতুন কুঁড়ি স্পোর্টস” আয়োজনের মাধ্যমে জেলা পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা সম্ভব হবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে পারবে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে একযোগে আয়োজিত এ কর্মসূচির জাতীয় উদ্বোধন সিলেটে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন