
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সোমবার (২২ জুন) নগরীর ২১ ও ২২ নম্বর ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় এ কার্যক্রম চালানো হয়।
নগরীর ২১ নম্বর ওয়ার্ডের ইয়াসিন মার্কেট থেকে মুক্তিযোদ্ধা কমান্ডার বাবুল মিয়ার বাড়ি পর্যন্ত, মর্ডান হাউজিং, আল মদিনা হাউজিং, নোয়াগাঁও চৌমুহনী থেকে রাস্তার পূর্ব পাশ হয়ে টমছমব্রিজমুখী সবুজ কুটির এলাকা এবং আশপাশের বিভিন্ন গলিতে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
এছাড়া ২২ নম্বর ওয়ার্ডের দৈয়ারা বড় পুকুর পাড়, সরদার বাড়ি, দৈয়ারা ঈদগাহ রোড, লক্ষ্মীপুর পূর্বপাড়া গণপাঠাগার রোড, আল আকসা জামে মসজিদ রোড এবং লক্ষ্মীপুর পশ্চিমপাড়ার একাংশেও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম চালানো হয়েছে।
এদিকে নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশেও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে রয়েছে এলজিইডি ভবন, সার্কিট হাউজ, প্রধান ডাকঘর, জেলা শিল্পকলা একাডেমি এবং মুরাদপুর বেড়ার মসজিদ রোড এলাকা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গুর বিস্তার রোধে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি নাগরিকদের নিজেদের আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।








