
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) সহযোগী ছাত্রসংগঠন “জাতীয় ছাত্রশক্তি” ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ছাত্রনেতা মোঃ মোফাচ্ছেল ইসলাম রোহান’কে আহ্বায়ক এবং সাইফুল ইসলামকে সদস্য সচিব করে আগামী ৬ মাসের জন্যে আংশিক এই আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা ছাত্রশক্তির নেতৃবৃন্দ৷
শনিবার (২৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক সমন্বয় সভায় এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম।
এছাড়াও এনসিপি’র যুগ্ম আহ্বায়ক এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব সারোয়ার তুষার,
এনসিপি’র যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদী, এনসিপি’র কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউল্লাহ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিক শক্তির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত সরাইল উপজেলা ছাত্রশক্তির কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফাহিম লস্কর, যুগ্ম আহ্বায়ক পদে–মো. সামিন শাহ (দপ্তর সম্পাদক) আরিফুল মোস্তফা নিলয়, জাবেদ হোসেন ভোলন, সাইফুল্লাহ বিন মাহমুদ, রাফসান আহমেদ রকি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব- তাওহিদ আহমেদ তামিম, যুগ্ম সদস্য সচিব পদে- ইফরান খান,মো. জামাল হোসেন, রিয়াজুল কারিম, আকরাম হোসেন, রেজাউল ইসলাম, মুখ্য সংগঠক পদে- জাবের আলম শিহাব, সংগঠক পদে- মো. নুরুল ইসলাম, আব্দুল্লাহ আল হাকিম, মাইনুদ্দিন বিন সাঈদ, মোহাম্মদ নাবিল, মোস্তাফিজুর রহমান সাকিম। এছাড়াও সদস্য পদে রয়েছে সাখাওয়াত হোসেন, সাইদুর ইসলাম মারুফ, রিয়াদ আহমেদ, সিয়াম ইসলাম, জুনাইদ মিয়া।









