
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। চামড়া নষ্ট হওয়া রোধে গ্রাম ও উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, কোরবানির পশুর চামড়া স্থানীয় পর্যায়ে অন্তত সাত দিন লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে। এই সময়ের মধ্যে কোনো চামড়া ঢাকায় আনা যাবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ উদ্যোগের ফলে রাজধানীর ইটিপি (Effluent Treatment Plant) ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমবে। পাশাপাশি সঠিকভাবে সংরক্ষণের মাধ্যমে চামড়া নষ্ট হওয়ার ঝুঁকিও কমে আসবে।
তিনি আরও বলেন, এ কারণে চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।









