রবিবার ১ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দাপট দেখানোর ভিডিও ভাইরাল, পুলিশের নজরে পড়তেই আটক ৪

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Video of teenage gangs flaunting their dominance in Comilla goes viral, 4 detained after coming to police attention
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দাপট দেখানোর ভিডিও ভাইরাল, পুলিশের নজরে পড়তেই আটক ৪ /ছবি : সংগৃহীত

কুমিল্লায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশীয় অস্ত্র হাতে একদল কিশোর-তরুণের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ‘এসবিএস’ নামের একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্য এবং ‘সিটিজি’ গ্রুপের একজন অ্যাডমিন রয়েছেন।

আজ রোববার (১ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান এ তথ্য জানান।

পুলিশ জানায়, গতকাল শনিবার (৩১ অক্টোবর) সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির আওতাধীন টমছমব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদে দেশীয় অস্ত্রসহ ৮ থেকে ১০ জনের একটি দলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা পুলিশের নজরে আসার পর সদর দক্ষিণ মডেল থানার একটি অভিযানিক দল ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্টদের শনাক্তে কাজ শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ‘এসবিএস’ গ্রুপের তিন সদস্য এবং ‘সিটিজি’ গ্রুপের একজনসহ মোট চারজনকে আটক করা হয়।

আটক সদস্যরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) ভিডিওটি ধারণ করা হয়। নিজেদের অবস্থান জানান দিতেই তারা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক তিন কিশোরের বর্তমান ঠিকানা সদর দক্ষিণ উপজেলার উনাইসার এলাকায়। তাদের স্থায়ী ঠিকানা নরসিংদী, হবিগঞ্জ ও কুমিল্লার লালমাই উপজেলায়। অপরদিকে শাওনের স্থায়ী ঠিকানা বরুড়া উপজেলা এবং তিনি বর্তমানে কুমিল্লা সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডে বসবাস করেন।

এ বিষয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিশোর গ্যাং সদস্যদের একটি ভিডিওটি আমাদের নজরে আসার পর পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে দুই কিশোর গ্যাং গ্রুপের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি যারা তাদেরও আটক করার চেষ্টা চলছে। গ্রেপ্তারদের দুপুরে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এই চার কিশোর গ্যাং সদস্য নিয়মিত অভিযানে আরও ১৯৩ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন