
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সংবাদপত্রে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
সোমবার (১৮ মে) নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশ অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। এর ফলে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের কোনো দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে না এবং বাজারেও পাওয়া যাবে না।
তবে ঈদের ছুটি শেষে আগামী ১ জুন (সোমবার) থেকে পুনরায় যথারীতি সংবাদপত্র প্রকাশ শুরু হবে বলে জানানো হয়েছে।
এদিকে, ছুটিকালীন সময়ে বিভিন্ন পত্রিকার অনলাইন সংস্করণ ও ডিজিটাল নিউজ পোর্টালগুলো সচল থাকবে এবং পাঠকদের নিয়মিত সংবাদ সরবরাহ করবে।








