শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের আসর, ইউরোপ থেকে নিশ্চিত হল ৩ টি দল

রাইজিং স্পোর্টস

Rising Cumilla -Football World Cup 2026
২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের আসর, ইউরোপ থেকে নিশ্চিত হল ৩ টি দল/ছবি: সংগৃহীত

২০২৬ সালের জুনে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ও মেক্সিকোর যৌথ আয়োজনে বসতে চলেছে ফুটবলের সবচেয়ে বড় আসর – ফিফা বিশ্বকাপ। এই আসরটি হবে ইতিহাসের সবচেয়ে বড়, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে মোট ৪৮টি দল। বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করে গ্লোবাল ফুটবল বিশ্বে ইতোমধ্যে উত্তেজনা বহুগুণ বেড়ে গেছে। এখন পর্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে মোট ২৫টি দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে তাদের জায়গা পাকা করে নিয়েছে।

ইউরোপীয় বাছাইপর্বে ১৬ টি জায়গার মধ্যে নিশ্চিত হলো ৩ টি দলের নাম। ইউরোপ অঞ্চলের জন্য মোট ১৬টি জায়গা বরাদ্দ রয়েছে। যদিও বাছাইপর্বের খেলা চলছে পূর্ণোদ্যমে, তবুও এখন পর্যন্ত মাত্র তিনটি দল তাদের টিকিট নিশ্চিত করতে পেরেছে। এই দলগুলো হলো:

ইংল্যান্ড:

টমাস টুখেলের কোচিংয়ে ‘কে’ গ্রুপে রীতিমতো অপ্রতিরোধ্য ইংলিশরা। ৭ ম্যাচে ৭ জয় নিয়ে তারা ২১ পয়েন্ট অর্জন করেছে। তাদের গোল পার্থক্য ঈর্ষণীয়  ২০টি গোল করেছে এবং কোনো গোল হজম করেনি।

ফ্রান্স:

গত আসরের রানার্সআপ ফ্রান্স ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ইউক্রেনকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বাছাইপর্বে তাদের পারফরম্যান্সও দুর্দান্ত: ৫ ম্যাচে তারা ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে।

ক্রোয়েশিয়া:

‘এল’ গ্রুপে অপরাজিত থেকে ক্রোয়েশিয়া ফারো আইল্যান্ডসকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। ৭ ম্যাচে ৬ জয় ও ১ ড্র সহ তাদের পয়েন্ট ১৯।

ইউরোপ থেকে বাকি ১৩টি টিকিটের জন্য বাছাইপর্বের খেলা এখনও চলমান রয়েছে।

ইউরোপ ছাড়াও আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা, ও ওশেনিয়া অঞ্চলের আরও ২২টি দেশ ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়ে গেছে।

বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়া দলগুলোর অংশগ্রহণে ২০২৬ সালের ফুটবল মহাযজ্ঞ যে এক নতুন মাত্রা যোগ করতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন