রবিবার ৩১ মে, ২০২৬

স্বপরিবারে নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর পরিদর্শন করলেন কুমিল্লার জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Cumilla Deputy Commissioner visits Nawab Faizunnesa Zamindar House Museum with his family
স্বপরিবারে নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর পরিদর্শন করলেন কুমিল্লার জেলা প্রশাসক

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান স্বপরিবারে লাকসামের ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর পরিদর্শন করেছেন।

শনিবার বিকেলে তিনি জাদুঘরটি ঘুরে দেখেন এবং সেখানে সংরক্ষিত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, দলিলপত্র ও ঐতিহ্যবাহী সংগ্রহ সম্পর্কে অবগত হন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, জাদুঘরের কো-অর্ডিনেটর বিশিষ্ট সাংবাদিক এম এস দোহা এবং জাদুঘরের ইনচার্জ আনোয়ার হোসেন।

এ সময় অতিথিরা জাদুঘরের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

আরও পড়ুন