
রাজশাহীতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছেব র্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২১ জুন) রাত আনুমানিক ০০:২৫টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, চারঘাট থানাধীন মুক্তারপুর এলাকা দিয়ে একটি মাদক চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।
উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমবাগানে অবস্থান নিয়ে নজরদারি শুরু করে। দীর্ঘ সময় পর তারা দেখতে পায়, একজন ব্যক্তি একটি বস্তা মাথায় নিয়ে আমবাগানের দিকে আসছে।
সন্দেহভাজন ব্যক্তি আমবাগানের কাছাকাছি পৌঁছালে তাকে আটক করার জন্য ধাওয়া করা হয়। এ সময় তিনি বস্তাটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে বিজিবি’র আভিযানিক দল পরিত্যক্ত বস্তা থেকে ৬২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ৯৩,০০০ টাকা।
জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।








