
কুমিল্লার মেঘনা উপজেলায় একটি সরকারি নার্সিং ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কাছে ডিও লেটার প্রদান করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলাকায় স্বাস্থ্যশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ নার্স তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত নার্সিং ইনস্টিটিউট বাস্তবায়িত হলে মেঘনা ও আশপাশের এলাকার শিক্ষার্থীরা স্থানীয়ভাবে নার্সিং শিক্ষার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
ডিও লেটারে উপজেলার স্বাস্থ্যসেবার উন্নয়ন, নার্সিং শিক্ষার চাহিদা এবং স্থানীয় শিক্ষার্থীদের সুবিধার বিষয়টি তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।










