বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Teacher arrested over the abuse of a madrasa student in Brahmanbaria.
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগরে আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় শিশু শিক্ষার্থী আব্দুল্লাহ (১২) -কে নির্যাতনের ঘটনায় শিক্ষক ইব্রাহিমকে গ্রেফতার করেছেন নবীনগর থানা পুলিশ।

নির্যাতনে আহত আব্দুল্লাহ কৃষ্ণনগর ইউনিয়নের রোমান মিয়ার সন্তান।

আহত শিশু শিক্ষার্থী আব্দুল্লাহ নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. মোর্শেদুল আলম চৌধুরী জানান, অভিযুক্ত শিক্ষক ইব্রাহিমকে থানা হাজতে রাখা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন