শনিবার ১৬ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রিন্সিপাল গ্রেফতার

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Principal arrested after allegations of immoral activities inside madrasa in Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রিন্সিপাল গ্রেফতার/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের জিনদপুর গ্রামে একটি মাদ্রাসার প্রিন্সিপালকে এক ছাত্রের মায়ের সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে উত্তেজিত জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয় নবীনগর থানা পুলিশ।

শুক্রবার (১৫ মে) রাতে জিনদপুর বাজার এলাকায় অবস্থিত মারকাজুত তাজবীদ মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয়রা মাদ্রাসার ভেতরে প্রিন্সিপাল মাওলানা তোফাজ্জল হোসেন ও এক নারীকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নবীনগর থানা পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত প্রিন্সিপালকে থানায় নিয়ে যায়।

মাদ্রাসার কয়েকজন শিক্ষকও প্রিন্সিপালের সঙ্গে ওই নারীর সম্পর্কের বিষয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল ইসলাম বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন

আরও পড়ুন